Ortho Songbad আর্কাইভ

জমি ক্রয়ের ঘোষণা শমরিতা হসপিটালের

জমি ক্রয়ের ঘোষণা শমরিতা হসপিটালের
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শমরিতা হসপিটাল জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৪.১২ কাঠা জমি কিনবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটি পূর্ব রাজাবাজারে পুরাতন ৪ তলা ও ৫ তলা বিশিষ্ট দুইটা ভবন কিনবে। এটা ঢাকা জেলার শের-ই-বাংলা নগর থানায় অবস্থিত। এটা শমরিতা হসপিটাল ভবন প্রাঙ্গনে ১১ হাজার ১৩৭ বর্গফুট জায়সা। রেজিস্ট্রেশন ও অন্যান্য খরচ বাদে জমি কিনতে কোম্পানিটির ৫ কোটি টাকা ব্যয় হবে।

জমি কিনতে পুরো খরচ সাউথইস্ট ব্যাংক থেকে অর্থায়ন করা হবে। শমরিতা হসপিটাল এই জমি ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য ব্যবহার করবে।

মুল সাইট থেকে

পুজিবাজার