ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিআরএম বুথ উদ্বোধন
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর প্রধান কার্যালয়ে সিআরএম বুথের শুভ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী উক্ত সিআরএম বুথের উদ্বোধন করেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ ও মো. মোস্তফা খায়ের, উপব্যবস্থাপনা পরিচালক মো. জহুরুল হক, প্রধান কর্যালয়ের বিভাগীয় প্রধান অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে উন্নত গ্রাহকসেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এই অত্যাধুনিক ও অধিক সুরক্ষিত সিআরএম বুথের সংযোজন করেছে। এখন থেকে গ্রাহকরা এই সিআরএম বুথ থেকে দিন-রাত ২৪ ঘন্টা একইসাথে টাকা উত্তোলন ও জমা করতে পারবেন। প্রান্তিক পর্যায়েও উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে পর্যায়ক্রমে উক্ত বুথের সংস্থাপন দেশব্যাপী সম্প্রসারিত করা হবে।