Ortho Songbad আর্কাইভ

মসজিদে ইফতার নিষিদ্ধ করলো আমিরাত

মসজিদে ইফতার নিষিদ্ধ করলো আমিরাত
বিশ্বব্যাপী শুরু হবে মুসলমানদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত মাস পবিত্র মাহে রমজান। গত বছরের ন্যায় এবারও মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেই মুসল্লিদের ইবাদাত-বন্দেগি করতে হবে। সেই উপলক্ষে সংশ্লিষ্ট নির্দেশনা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত সরকার। যেখানে মসজিদে ইফতার করায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

হঠাৎ করেই বাড়তে থাকা কোভিড-১৯ এর সংক্রমণ রোধে সেখানে বেশ কিছু নির্দেশনার কথা বলা হয়েছে। তবে এ বছর মুসল্লিরা মসজিদে গিয়ে জামাতের সহিত তারাবির নামাজ আদায় করতে পারবেন। অবশ্য তা কেবল পুরুষদের ক্ষেত্রে। নারীদের ঘরে বসেই নামাজ পড়তে হবে। এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস।

যে নির্দেশনা জারি করা হয়েছে সেগুলো হলো-







➥ পুরুষরা মসজিদে গিয়ে তারাবির নামাজ আদায় করতে পারবেন। তবে মহিলাদের জন্য মসজিদ বন্ধ থাকবে। প্রার্থনা করার সময় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।








➥ হোম ভিজিট এবং পারিবারিক জমায়েতসহ সকল ধরনের গণজমায়েত নিষিদ্ধ থাকবে। কেবল পরিবারের সদস্যরাই একই বাড়িতে থাকতে পারবেন।
➥ বাসিন্দাদের একে অপরের মাঝে দুই মিটার দূরত্ব বজায় রাখতে হবে।

➥ মসজিদের ভেতরে ইফতারের অনুমতি দেওয়া হবে না।

➥ ইফতারের তাঁবু নিষিদ্ধ থাকবে।

➥ ইফতারের জন্য বিজ্ঞাপনের বিশেষ অফার অনুমোদন দেওয়া হবে না।

➥ বিনামূল্যে খাবার বিতরণ কেবলমাত্র সরকারী দাতব্য সংস্থার মাধ্যমে অনুমোদন দেওয়া হবে। আসরের নামাজের পর থেকে শুরু হবে এবং মাগরিবের নামাজের আগে এক ঘণ্টা সময়ের মধ্যে শেষ হতে হবে।

➥ পবিত্র কুরআন এবং অন্যান্য উপহার বিতরণ নিষিদ্ধ থাকবে।

মুল সাইট থেকে

পুজিবাজার