Ortho Songbad আর্কাইভ

‘বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি’

‘বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি’
বিতর্ক এড়াতে হেফাজতের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়নি বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।।

বুধবার (৩১ মার্চ) সকালে সিএমএইচ-এ আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যারা হামলা ও নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এই হামলার নির্দেশদাতাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে কলঙ্কিত করতে হেফাজতে ইসলাম এই নাশকতা চালিয়েছে।

তিনি আরও বলেন, মামলায় হেফাজত নেতাদের নাম দেয়া হয়নি বিষয়টি এমন নয়, যারা হামলা করেছে তাদের নামে মামলা হয়েছে। যারা নির্দেশদাতা তাদের নামও তদন্তে বেরিয়ে আসবে। এরপরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

মুল সাইট থেকে

পুজিবাজার