Ortho Songbad আর্কাইভ

ব্যাংকারদের নিয়ে আইসিসি বাংলাদেশের কর্মশালা অনুষ্ঠিত

ব্যাংকারদের নিয়ে আইসিসি বাংলাদেশের কর্মশালা অনুষ্ঠিত
ব্যাংকারদের জন্য কমার্শিয়াল লেটার অব ক্রেডিট, ডিমান্ড গ্যারান্টি ও ব্যাংক পেমেন্ট অবলিগেশন বিষয়ে সম্প্রতি এক কর্মশালার আয়োজন করে আইসিসি বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকসহ ২৯টি ব্যাংকের মোট ১০০ জন কর্মকর্তা দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।

কর্মশালায় রিসোর্স পারসন ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ভিপি এটিএম নেসারুল হক ও মার্কেন্টাইল ব্যাংকের এফএভিপি মহাসেন তারেকুদ্দিন আহমেদ। আইসিসি বাংলাদেশের মহাসচিব আতাউর রহমান, মহাব্যবস্থাপক অজয় বি সাহা, সহকারী ব্যবস্থাপক মো. শাকায়েত হোসেন প্রমুখ কর্মশালায় অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার