করোনার বিধিনিষেধ ভঙ্গের দায়ে নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা

করোনার বিধিনিষেধ ভঙ্গের দায়ে নরওয়ের প্রধানমন্ত্রীকে জরিমানা
করোনাভাইরাস মহামারিতে ঘোষিত বিধিনিষেধ ভঙ্গের দায়ে নরওয়ের প্রধানমন্ত্রী এরনা সলবার্গকে জরিমানা করেছে দেশটির পুলিশ। জন্মদিন উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রাখার বিধিনিষেধ না মেনে তিনি এক পারিবারিক জমায়েতের আয়োজন করেছিলেন। খবর এএফপির।

শুক্রবার (৯ এপ্রিল) পুলিশ প্রধান ওল সায়েভেরুড এক সংবাদ সম্মেলনে জানান, সলবার্গকে ২০ হাজার নরওয়েজিয়ান ক্রাউন (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করা হয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি পাহাড়ের রিসোর্টে ১৩ জন পারিবারিক সদস্য নিয়ে নিজের ৬০তম জন্মদিন পালন করেছিলেন সলবার্গ। এ ঘটনায় গত মাসে ক্ষমাও চেয়েছেন তিনি।

পুলিশ জানায়, এ ধরণের কাজে অধিকাংশ ক্ষেত্রে পুলিশ জরিমানা করে না। কিন্তু বিধিনিষেধ আরোপ করতে সরকারের শীর্ষে ছিলেন প্রধানমন্ত্রী।

দেশটির পুলিশ প্রধান ওল সায়েভেরুড বলেন, ‘যদিও আইন সবার জন্য সমান, সবাই আইনের সামনে সমান না।’

তিনি বলেন, ‘সামাজিক দূরত্বের বিধিনিষেধ মেনে চলতে জনগণের আস্থাকে সমুন্নত রাখার জন্য এই জরিমানা করাটা ঠিক আছে।’

পুলিশ জানায়, সলবার্গ ও তার স্বামী সিন্ড্রে ফিনেস যৌথভাবে জন্মদিন পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এজন্য রেস্টুরেন্ট ঠিক করেছিলেন। ফিনেস আইন ভঙ্গ করলেও তাকে জরিমানা করেনি পুলিশ। রেস্টুরেন্ট কর্তৃপক্ষও বিধিনিষেধ ভঙ্গ করেছে বলে জানায় পুলিশ। তবে এদেরও জরিমানা করা হয়নি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না