করোনায় যমুনা ব্যাংকের নির্বাহী কর্মকর্তার মৃত্যু

করোনায় যমুনা ব্যাংকের নির্বাহী কর্মকর্তার মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যমুনা ব্যাংকের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা শরিফুল বারী মিল্টন মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

শুক্রবার (৯ এপ্রিল) যমুনা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

জানা গেছে, শরিফুল বারী মিল্টন করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকাল ৪টার দিকে মারা যান।

তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন। এর আগে গত ২১ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে ২০০৮ সালে স্নাতক ডিগ্রি অর্জন করেন শরিফুল বারী মিল্টন। তিনি যমুনা ব্যাংককের হেড অফিসের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা হিসেবে এনআরবি ডিভিশনে দীর্ঘ ১০ বছর কর্মরত ছিলেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি