বিশ্বজুড়ে অনলাইন কেনাকাটায় বাড়াতি ব্যয় ৯০ হাজার কোটি ডলার

বিশ্বজুড়ে অনলাইন কেনাকাটায় বাড়াতি ব্যয় ৯০ হাজার কোটি ডলার
করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অধিকাংশ ভোক্তা ঘরের বাইরে বের হননি। তাই নিত্যপ্রয়োজনীয় মুদি পণ্য থেকে শুরু করে বাগানের জিনিসপত্র—সবই তাঁদের কিনতে হয়েছে অনলাইন থেকে। ফলে গত বছর সারা বিশ্বে অনলাইনে খুচরা বা রিটেইল ব্যয়ে বাড়তি ৯০ হাজার কোটি ডলার বা প্রায় এক ট্রিলিয়ন (এক ট্রিলিয়নে এক লাখ কোটি) ডলার খরচ করতে হয়েছে। মাস্টারকার্ডের সর্বশেষ ‘রিকভারি ইনসাইটস’ প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশে মাস্টারকার্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মাস্টারকার্ডের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে ওয়েবসাইট ও অনলাইন মার্কেটপ্লেসগুলোতে আগের চেয়ে কেনাকাটা বেড়েছে। এ ক্ষেত্রে ইতালি ও সৌদি আরবের মতো দেশের বাসিন্দারা ই-কমার্সের মাধ্যমে গড়ে ৩৩ শতাংশ বেশি কেনাকাটা করেছেন। এরপরই কাছাকাছি অবস্থান রয়েছে রাশিয়া ও যুক্তরাজ্যের মতো দেশ। এ ছাড়া যুক্তরাষ্ট্রে ইলেকট্রনিক পেমেন্ট বৃদ্ধি পেয়েছে।

এদিকে মাস্টারকার্ডের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে ডিজিটাল খাতে সম্পৃক্ত হওয়া ২০ থেকে ৩০ শতাংশ ব্যবস্থা বা উদ্যোগ স্থায়ী হতে পারে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না