এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তা

এসএসসি-এইচএসসি পরীক্ষা নিয়ে অনিশ্চিয়তা
করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের লকডাউন দিয়েও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তাই আগামী ১৪ এপ্রিল থেকে আসছে কঠোর লকডাউন। এতে শিক্ষার্থীদের পড়াশোনা আরও গভীর সংকটে পড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। চলতি বছরের এসএসসি-এইচএসসি পরীক্ষার্থীর কী হবে, তা নিয়েও গভীর অনিশ্চিয়তা তৈরি হয়েছে। পরীক্ষা কবে হবে বা আদৌ হবে কি না, তা নিয়ে প্রশ্নও উঠছে।

শনিবার (১০ এপ্রিল) এই বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক নেহাল আহমেদ গণমাধ্যমে বলেন, ‘করোনার পরিস্থিতি আবারও খারাপ হয়ে গেছে। এটাতে কারও হাতও নেই। এ অবস্থায় কারণে কবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলবে তা বলতে পারছি না। পাবলিক পরীক্ষা ও শ্রেণি পরীক্ষাও নেওয়া যাচ্ছে না। স্কুল-কলেজও বন্ধ। সেজন্য পড়ালেখা চালিয়ে যেতে বিকল্প উপায় খুঁজে পাওয়া যায় কি না, কা খুঁজতে ১১ সদস্যের কমিটি করা হয়েছে।’

এর আগে বছরের শুরুতে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসএসসি-এইচএসসি পরীক্ষা আয়োজনের সব প্রস্তুতি রয়েছে তাদের। অটোপাস দেওয়ার কোনো সুযোগ নেই এবার। শিক্ষাপ্রতিষ্ঠান খুললে এসএসসির জন্য ৬০ দিন ও এইচএসসির ৮৪ দিন ক্লাসে পড়িয়ে এ দুই পরীক্ষা নেওয়া হবে।

শিক্ষা বোর্ডগুলো কেন্দ্রের তালিকাও প্রকাশ করেছে। প্রশ্নপত্র প্রণয়ন করে ছাপানোর জন্য বিজি প্রেসে পাঠিয়েছে। তবে করোনার কারণে এসএসসির ফরম পূরণ স্থগিত করা হয়েছে। পরে নতুন সময়সূচি জানানো হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি