Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল-করপোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন

ইসলামী ব্যাংক ঢাকা সেন্ট্রাল-করপোরেট শাখার ব্যবসায় উন্নয়ন সম্মেলন
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা সেন্ট্রাল জোন ও করপোরেট শাখাসমূহের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ এপ্রিল) ভার্চুয়ালি আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।

এতে আরও বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ কায়সার আলী, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জে কিউ এম হাবিবুল্লাহ, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, মো. আলতাফ হোসাইন, আবুল ফয়েজ মুহাম্মদ কামালুদ্দীন, মাহমুদুর রহমান ও মো. সাঈদ উল্লাহ।

সম্মেলনে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, করপোরেট ও সংশ্লিষ্ট জোনের শাখাপ্রধান, ম্যানেজার অপারেশনস ও ডিপার্টমেন্টের ইনচার্জগণ অংশগ্রহণ করেন।

মুল সাইট থেকে

পুজিবাজার