Ortho Songbad আর্কাইভ

চাঁদ দেখা যায়নি, সৌদিতে মঙ্গলবার থেকে রোজা শুরু

চাঁদ দেখা যায়নি, সৌদিতে মঙ্গলবার থেকে রোজা শুরু
সৌদি আরবের আকাশে আজ (রোববার) মাহে রমজানের চাঁদ দেখা যায়নি। সোমবার ১২ এপ্রিল ৩০ দিন পূর্ণ হবে শাবান মাসের। যার ফলে আগামী মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে সৌদি আরবে শুরু হবে মাহে রমজান।

সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক খালিজ টাইমস রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় দেশটির কোথাও রমজান মাসের চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও মঙ্গলবার থেকে রোজা শুরু হবে।

সাধারণত সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পর বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। ফলে বাংলাদেশে রোজা ও ঈদ পালন হয় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিনই।

খালিজ টাইমস বলছে, খালি চোখে চাঁদ দেখার জন্য রোববার সৌদি আরবের চাঁদ দেখা কমিটি বৈঠকে বসেছিল। চাঁদ দেখা না যাওয়ায় চাঁদ দেখা কমিটি মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে রোজা শুরুর ঘোষণা দিয়েছে।

মুল সাইট থেকে

পুজিবাজার