Ortho Songbad আর্কাইভ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যানের সহধর্মিণীর মৃত্যুতে শোক প্রকাশ
জনতা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল বারকাতের সহধর্মিণী ডা. সাহিদা আখতারের মৃত্যুতে জনতা ব্যাংক লিমিটেড গভীর শোক প্রকাশ করেছে।

রোববার (২ মে) জনতা ব্যাংকের পরিচালনা পর্ষদ এবং এমডি এন্ড সিইও বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের পক্ষ হতে ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার মরদেহের কফিনে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় ব্যাংকের প্রধান কার্যালয়ের জিএম দেলওয়ারা বেগমসহ নির্বাহী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার (১ মে) সন্ধ্যায় বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. সাহিদা আখতার ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার