সিদ্ধিরগঞ্জে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

সিদ্ধিরগঞ্জে নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নূরুল আলম সবুজ (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৪ মে) সকালে সিদ্ধিরগঞ্জের সানারপাড় নিমাইকাশারী এলাকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক।

নিহতের নাম বিবি ফাতেমা (৪৫)। তারা উপজেলার নিমাইকাশারী এলাকায় ভাড়া থাকতেন।

পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করে পালিয়েছেন সবুজ।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিপন খন্দকার গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান এসআই রিপন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট