হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রওশন এরশাদ

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন রওশন এরশাদ
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ২৩ দিন চিকিত্সা শেষে রবিবার বিকালে বাসায় ফিরেছেন।

ডিহাইড্রেশন (পানিশূন্যতা) ও শ্বাসকষ্ট নিয়ে গত ২৯ এপ্রিল তিনি সিএমএইচে ভর্তি হয়েছিলেন।

রওশন এরশাদ রোজা রাখছিলেন। ঐ দিন ইফতারের পর হঠাত্ তার রক্তচাপ বেড়ে যায়। এছাড়া প্রচণ্ড গরমে তার শরীরে পানিশূন্যতা দেখা দেয় এবং পেটে গ্যাস হয়। সঙ্গে শুরু হয় শ্বাসকষ্ট। হাসপাতালে নেওয়ার পর প্রথমে করোনা পরীক্ষা করা হয়, তবে ফল নেগেটিভ আসে।

রওশন এরশাদের ছেলে ও রংপুর-৩ আসনের এমপি রাহগির আল মাহি (সাদ এরশাদ) বলেন, ‘আম্মা এখন ভালো আছেন’।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

খালেদা জিয়ার সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক
সৎ ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে আলেমসমাজ বদ্ধপরিকর: ড. হেলাল উদ্দিন
জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা
নুরকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিলেন তারেক রহমান 
আলোচিত নতুন লোগো সরিয়েছে জামায়াত
আমির হামজাকে সতর্ক করলো জামায়াতে ইসলামী
দলীয় লোগো পরিবর্তন করছে জামায়াতে ইসলামী
জনগণ সুযোগ দিলে স্বাস্থ্যসেবা দোরগোড়ায় পৌঁছানো হবে: ড. হেলাল উদ্দিন
ঐক্যবদ্ধ না হলে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে : তারেক রহমান
নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে : সারজিস