নতুন ওসি পেল ডিএমপির ৪ থানা

নতুন ওসি পেল ডিএমপির ৪ থানা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বংশাল, বাড্ডা, রূপনগর ও পল্লবী থানায় নতুন অফিসার ইনচার্জকে (ওসি) দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, মুগদা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল খায়েরকে বংশাল থানায়, শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আরিফুর রহমান সরদারকে রূপনগর থানায়, রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে বাড্ডা থানায় ও বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ ইসলামকে পল্লবী থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

একই আদেশে পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলীকে ডিবি গুলশান বিভাগ, ডিবি গুলশান বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক আব্দুল মালেককে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগ ও রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু মাহমুদ কাওসার হোসেনকে শাহবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো