র‌্যাব ও পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

র‌্যাব ও পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত
রাজশাহী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত এস এম ফজলুল হক এবং রাজশাহী মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. নাজমুল হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তবে তাদের কোন অপরাধে বরখাস্ত করা হয়েছে সেই বিষয়ে প্রজ্ঞাপনে কিছু উল্লেখ করা হয়নি।

ফজলুল হক ও নাজমুল হাসানকে বরখাস্তের প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাদের জনস্বার্থে সরকারি কর্ম থেকে বিরত রাখা আবশ্যক ও সমীচীন। সেজন্য তাদের ‘সরকারি কর্মচারী আইন, ২০১৮’ এর ৩৯(১) ধারার বিধান মোতাবেক আজ (মঙ্গলবার) থেকে সরকারি চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

সাময়িক বরখাস্তকালীন তারা পুলিশ অধিদফতরে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা