ট্রাভেল পাসের পরীক্ষামূলক ব্যবহার এনার

ট্রাভেল পাসের পরীক্ষামূলক ব্যবহার এনার
আন্তর্জাতিক ভ্রমণ পরিষেবা স্বাভাবিক করতে বিমানবন্দরে আসা যাত্রীদের করোনা সংক্রমণের তথ্য সংগ্রহে পরীক্ষামূলক অ্যাপস ব্যবহার শুরু করেছে জাপানের উড়োজাহাজ পরিবহন সংস্থা অল নিপ্পন এয়ারওয়েজ (এনা)। খবর দ্য মাইনিচি।

আগামী ৬ জুন পর্যন্ত টোকিওর সঙ্গে হনোলুলু ও নিউইয়র্কে এনার যেসব ফ্লাইট রয়েছে সেসব ফ্লাইটে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) ট্রাভেল পাসের পরীক্ষামূলক ব্যবহার করবে। স্মার্টফোনের এ অ্যাপে একজন ভ্রমণকারীর পিসিআর পরীক্ষার ফলাফল দেখা যায়।

টোকিওর হানেদা বিমানবন্দরে পরীক্ষামূলক এ ব্যবহারে অংশ নেয়া ৫২ বছর বয়সী এক ব্যক্তি জানান, এটি ব্যবহার করা খুবই সুবিধাজনক। কারণ এখানে আমি শুধু আমার স্মার্টফোন দেখিয়েছি।

এনার তথ্যানুযায়ী আরো ৩২টি উড়োজাহাজ সংস্থা এ পরীক্ষামূলক ব্যবহার প্রক্রিয়ায় অংশ নেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। গত মার্চে তারা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অর্থায়নে নির্মিত এ রকম আরেকটি অ্যাপস কমনপাস ব্যবহার করেছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

জাতীয় দলে আর খেলবেন না তামিম
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের দল ঘোষণা
ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়লো বাংলাদেশ
কম খরচেই ঘুরে আসুন বিশ্বের ৫ দেশে
২০৩৪ ফুটবল বিশ্বকাপ হবে সৌদি আরবে
অনূর্ধ্ব-১৯ শিরোপা জয়ীদের প্রধান উপদেষ্টার অভিনন্দন
বাংলাদেশ ফুটবল দলের পেজ হ্যাক
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার পান্ত
আইপিএল নিলামের আগে নিষিদ্ধ হলেন দুই ক্রিকেটার