চট্টগ্রামে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামে বাস-সিএনজির সংঘর্ষে নিহত ১
চট্টগ্রামের পটিয়া উপজেলার জঙ্গলখাইন এলাকায় মারসা পরিবহনের বাস চাপায় আইয়ুব উদ্দীন (৩৫) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন দুজন।

বুধবার (২৬ মে) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আবদুস ছবুর।

তিনি বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জঙ্গলখাইন এলাকায় গ্রামের একটি ফিডার (সংযোগ) রোড থেকে সিএনজিচালিত অটোরিকশাটি মহাসড়কে ওঠার সময় কক্সবাজারগামী মারসা পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী আহত হন। তাদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আইয়ুবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এছাড়া নাছির উদ্দীন ও মিতা নামের দুজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট