ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, কয়েকজন হতাহত

ক্যালিফোর্নিয়ায় গোলাগুলি, কয়েকজন হতাহত
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান জোসে শহরে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সান্তা ক্লারা কাউন্টি শেরিফ অফিস এ তথ্য নিশ্চিত করেছে। পুলিশ বলছে, কমিউটার ট্রেনের স্টেশনে এক লোক গুলি শুরু করলে এসব মানুষ হতাহত হয়।

ব্রিটিশ সম্প্রচারমাধ্যম বিবিসির এক অনলাইন প্রতিবেদন অনুযায়ী স্থানীয় সময় বুধবার সান্তা ক্লারা ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির রেইল ইয়ার্ডে এই গোলাগুলির ঘটনা ঘটে। তবে গুলিতে কতজন নিহত এবং কতজন আহত হয়েছেন তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তবে সান্তা ক্লারা শেরিফ অফিসের মুখপাত্র রাসেল ডেভিস বলেন, বুধবারের গুলির ঘটনার শিকার ব্যক্তিদের মধ্যে ভ্যালি ট্রান্সপোর্টেশন অথরিটির কর্মীরাও রয়েছেন। এছাড়া যে ব্যক্তি প্রকাশ্যে গুলি করতে শুরু করেন তিনিও নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বুধবার সকাল পৌনে ৭টার দিকে এই গোলাগুলির ঘটনা ঘটে বলে জানিয়েছেন ট্রানজিট কর্মীরা। ঘটনাস্থল এখন বিপদমুক্ত এবং পুলিশ বলছে, গোলাগুলির ঘটনা নিয়ে তারা জানার চেষ্টা করছে। শিগগিরই এ নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

রাসেল ডেভিস বলেন, ‌‌‘অনেকেই গুলির শিকার হয়েছেন। বেশ কয়েকজন নিহত হওয়ার কথা জানা যাচ্ছে। তবে আমি প্রকৃত সংখ্যা কত তা নিশ্চিত করতে পারছি না। তবে আমি এটা নিশ্চিত করছি যে গোলাগুলির ঘটনায় বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন।

স্যান জোসের মেয়র স্যাম লিকার্ডো গোলাগুলির ঘটনা নিয়ে টুইট করে জানিয়েছেন, ‘গুলির ঘটনায় আহত অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না