গ্রামে এসে রাতে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী

গ্রামে এসে রাতে নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী
চারদিকে অন্ধকার। কিছুই সেভাবে দেখা যাচ্ছে না। আর এমন অন্ধকারে সুনামগঞ্জে নিজের গ্রামের বাড়ির পেছনের নদীতে একাই নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (২৬ মে) রাতে তার ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নদীতে পরিকল্পনামন্ত্রীর নৌকা নিয়ে ঘোরার ছবি পোস্ট করেন।

[caption id="attachment_67248" align="alignnone" width="400"] ছবি: সংগৃহীত[/caption]

ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সুনামগঞ্জ জেলার আলোকিত ভালো লাগার ও ভালবাসার মানুষ প্রিয় নেতা গন প্রজাতন্ত্রী [গণপ্রজাতন্ত্রী] বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।’

[caption id="attachment_67246" align="alignnone" width="750"] ছবি: সংগৃহীত[/caption]

জানা গেছে, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৃহস্পতিবার ও শুক্রবার নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেয়ার জন্য বুধবার সুনামগঞ্জে আসেন। পরে রাতে বাড়ির পেছনের নদীতে একাই নৌকা নিয়ে ঘোরেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট