‌‘বিএনপির বাজেট সমালোচনা অন্ধবিদ্বেষপ্রসূত’

‌‘বিএনপির বাজেট সমালোচনা অন্ধবিদ্বেষপ্রসূত’
বিএনপির বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার (৪ জুন) বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফর্ম বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বিএনপি ভালো কিছু দেখতে পায় না। বাজেট সমালোচনা তাদের অন্ধবিদ্বেষপ্রসূত কথামালার চাতুরী।

তিনি আরও বলেন, করোনার সংকটকালীন বাস্তবমুখী, সময়োপযোগী, ব্যবসা ও বিনিয়োগ বান্ধব এবং সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের নিশ্চয়তা দিয়ে বাজেট পেশ করা হয়েছে।

এ সময় সংগঠন গতিশীল করার বিষয়ে দলের সাধারণ সম্পাদক বলেন, জেলা-উপজেলার মেয়াদোত্তীর্ণ কমিটিগুলোর সম্মেলন শিগগিরই শুরু করব। মহানগর উত্তরের সদস্য সংগ্রহের জন্য ২৭টি টিম করা হয়েছে। স্বাধীনতাবিরোধী অপশক্তি এবং সন্ত্রাসী ও চাঁদাবাজির সাথে জড়িত বিতর্কিতদের সদস্য করা যাবে না। এমন কাউকে সদস্য করা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা