খেলাঘরকে সহজ জয় এনে দিলেন মেহেদি

খেলাঘরকে সহজ জয় এনে দিলেন মেহেদি
খেলাঘর সমাজ কল্যাণ সমিতিকে সহজ এক জয় এনে দিলেন মেহেদি হাসান মিরাজ। জাতীয় দলের এই অলরাউন্ডার আজ (শুক্রবার) মিরপুরে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্স উপহার দিয়েছেন। তাতে ৭ উইকেট হাতে রেখে লিজেন্ডস অব রূপগঞ্জকে হারিয়েছে খেলাঘর।

টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩৮ রানেই আটকে যায় রূপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান (৪২ বলে ৬ বাউন্ডারিতে) করেন আল আমিন হোসেন। এছাড়া আজমীর আহমেদ ২১ বলে ২৮, সাব্বির রহমান ২১ বলে ২৩ আর শেষদিকে জাকের আলি ১২ বলে খেলেন হার না মানা ১৯ রানের ইনিংস।

৪ ওভারে ২ উইকেট পেলেও ৩৪ রান খরচ করেন মাসুম খান। তবে মিতব্যয়ী ছিলেন মেহেদি হাসান মিরাজ। ৪ ওভারে মাত্র ২০ রান খরচায় একটি উইকেট নেন এই অফস্পিনার।

এরপর ব্যাট হাতেও দারুণ এক হাফসেঞ্চুরি করেছেন মিরাজ। তার ৪৫ বলে ৬ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৪ রানের ইনিংসে ভর করেই সহজ জয়ের পথে হেঁটেছে খেলাঘর। এছাড়া ৪৪ বলে ৩টি করে চার-ছক্কায় ৫৩ রানে অপরাজিত থাকেন অধিনায়ক জহুরুল ইসলাম।

১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ রানের মধ্যে দুই ওপেনার ইমতিয়াজ হোসেন আর সাদিকুর রহমানকে হারিয়ে ফেলেছিল খেলাঘর। সেখান থেকে তৃতীয় উইকেটে ৯৭ রানের ম্যাচ জেতানো জুটি গড়েন মিরাজ-জহুরুল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো