করোনায় মৃত্যুহীন দিন চট্টগ্রামে

করোনায় মৃত্যুহীন দিন চট্টগ্রামে
চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১০ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার প্রায় ১৪ শতাংশ। এই ২৪ ঘণ্টায় নতুন করে কেউ মারা যাননি।

শুক্রবার (৪ জুন) সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো করোনা–সংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়।

সরকারি হিসাব অনুসারে, চট্টগ্রামে এখন পর্যন্ত ৫৩ হাজার ৮৬৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আর করোনায় চট্টগ্রামে মারা গেলেন ৬২৬ জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৭৯৮ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়।

গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ৬৫ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৪৫ জন। চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৪৪৮ জনের মৃত্যু হয়েছে নগরে। বিভিন্ন উপজেলায় মারা গেছেন ১৭৮ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট