‌‘বাজেটের ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো’

‌‘বাজেটের ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো’
প্রস্তাবিত বাজেটে ২ লাখ ১৪ হাজার কোটি টাকার ঘাটতি পূরণ করা কোনও কঠিন কাজ নয়। এই ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো। আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

শুক্রবার (৪ জুন) বিকালে ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রীর পক্ষে পরিকল্পনামন্ত্রী এ সব কথা বলেন।

২০২১-২০২২ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার, পরিকল্পনা কমিশনের সাধারন অর্থনীতি বিভাগের সদস্য শামসুল আলম যুক্ত রয়েছেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এই ঘাটতি পূরণে আমরা ধারদেনা করবো। আমাদের ধারের বাজার ভালো। ধার পরিশোধের রেকর্ডও ভালো। টাকা আনলে তা আমরা ঠিক সময়ে পরিশোধ করি বলেও সুনাম রয়েছে। আর সর্বোপরি এটি ভবিষ্যতের বিষয়। ভবিষ্যৎই বলে দেবে কীভাবে এই ঘাটতি পূরণ হবে।’

আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, ‘২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে করের হার কমানোর প্রস্তাব করা হয়েছে। এটি বাস্তবায়ন করা গেলে রাজস্ব আদায় বাড়বে।’ কর ছাড়ের বিষয়ে আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘‘আমরা মনে করি, যদি আমরা রেভিনিউয়ের হার আস্তে আস্তে কমাই, তাহলে আমাদের কালেকশন বাড়বে। আমরা যে কর কমালাম— আমরা বিশ্বাস করি, ‘উই উইল বি উইনার’। করের হার কমানো হয়েছে, আশা করি, আমাদের রাজস্ব সংগ্রহ বাড়বে।’’

অর্থমন্ত্রী বলেন, ‘প্রত্যেক সময় মানুষের চাহিদার পরিবর্তন হয়। চাহিদা পূরণে ব্যবসায়ীদেরও পরিবর্তন আসে। তাদের সামনে এগিয়ে যাওয়ার জন্যও পরিবর্তন আসে। সুতরাং, এটা কখনও ফিক্সট রাখা যাবে না। আমাদের সিচুয়েশন কী ডিমান্ড করে, সারা বিশ্ব কী করছে, সেটি দেখতে হবে। উন্নত বিশ্ব যদি পিছিয়ে পড়ে, তাহলে আমরা কিন্তু এগুতে পারবো না। কারণ, উন্নত বিশ্বের মাধ্যমে কিন্তু আমরা সমৃদ্ধ। আজকে মার্কিন ইকোনমি এটাই আমাদের শেখায়, আমরা একে-অপরের সঙ্গে সম্পৃক্ত।’

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘে প্রধান উপদেষ্টার ৭ প্রস্তাব
জাতিসংঘে রোহিঙ্গা ও সংখ্যালঘু বিষয়ক সম্মেলনে প্রধান উপদেষ্টা
এনসিপিকে শাপলার বিকল্প প্রতীক নিতে চিঠি দেবে ইসি
শর্ত পূরণ করেছে এনসিপিসহ দুটি দল: ইসি
স্ত্রীসহ সাবেক এমপি আলী আজমের বিরুদ্ধে মামলা করবে দুদক
ফ্যাসিস্ট শক্তি মোকাবিলা করা বড় চ্যালেঞ্জ: আইজিপি
রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে জাতিসংঘের উচ্চপর্যায়ের সম্মেলন আজ
দূষিত বায়ুর তালিকায় ঢাকার অবস্থান দ্বিতীয়
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
বাংলাদেশে হিন্দুবিদ্বেষী কোনো সহিংসতা নেই: প্রধান উপদেষ্টা