চট্টগ্রামে বজ্রপাতে ৪ জনের মৃত্যু

চট্টগ্রামে বজ্রপাতে ৪ জনের মৃত্যু
চট্টগ্রামের তিন উপজেলায় বজ্রপাতে চারজনের মৃত্যু হয়েছে। মিরসরাই, বোয়ালখালী ও ফটিকছড়ি উপজেলায় এসব ঘটনা ঘটে।

রোববার (৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড়ের গরজংগিয়া এলাকায় লেবু বাগানে কাজ করার সময় বজ্রপাতে মো. জাহাঙ্গীর (৩৯) নামে এক দিনমজুরের মৃত্যু হয়। জাহাঙ্গীর ওই এলাকার বাসিন্দা মোস্তফা কামালের ছেলে।

একইদিন সকাল ১০টার দিকে মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়নের ৯ নম্বর পূর্ব ডোমখালী ওয়ার্ড এলাকায় মাঠে কাজ করার সময় বজ্রপাতে সাজ্জাদ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. মোশারফ হোসেন আহত হয়েছেন।

এর আগে সকাল ৯টার দিকে ফটিকছড়িতে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ভানুমতি শীল (৪০) ও লাকি রানি দাশ (৩৮) নামে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হন। তারা বর্তমানে সুস্থ।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট