Ortho Songbad আর্কাইভ

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ১৬

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে নিহত ১৬
শ্রীলঙ্কায় ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৬ জন মারা গেছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরও অনেকে।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র রোববার জানায়, বন্যা ও ভূমিধসের ফলে এখন পর্যন্ত হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাত থেকে দশটি জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। রাজধানী কলম্বোর পাশাপাশি অনেক জায়গার রাস্তাঘাট ডুবে যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে চরম বিপাকে পড়েছে পানিবন্দি মানুষ।- ফ্রান্স টোয়েন্টিফোর

মুল সাইট থেকে

পুজিবাজার