আফগানিস্তানে বিস্ফোরণে শিশুসহ নিহত ১১

আফগানিস্তানে বিস্ফোরণে শিশুসহ নিহত ১১
আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে শিশুসহ ১১জন নিহত হয়েছে। শনিবার (৬ জুন) দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ বাদগিসে এ ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সরকারি কর্মকর্তাদের দাবি, এই বিস্ফোরণের পিছনে তালিবানদের হাত রয়েছে। যদিও তালিবান বা অন্য কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।

এ প্রসঙ্গে বাদগিসের উত্তরাঞ্চল এলাকার গভর্নর হুসামুদিম শামস জানিয়েছেন, শনিবার কালা-ই-নাও'তে ভ্রমণের সময় বিস্ফোরণে তিন শিশুসহ ১১ জন যাত্রী নিহত হয়েছেন। তবে এই ঘটনায় তালিবানকেই অভিযুক্ত করেন গভর্নর হুসামুদিম শামস।

অপর এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের পরেই বাসটি একটি উপত্যকায় পড়ে যায়। তিনিও ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

সম্প্রতি বিগত কয়েকমাস থেকেই আফগানিস্তানে সমাজকর্মী, সাংবাদিক, নিরাপত্তা বাহিনীর সদস্য, সরকারি আধিকারিকদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে। রাস্তার পাশে থাকা বোমা, গাড়ির নীচে থাকা বোমা বিস্ফোরণ করে এই হামলা চালানো হচ্ছে।

চলতি বছরের এপ্রিলেই জাতিসংঘ জানিয়েছে, ২০২১-এর প্রথম তিন মাসে সরকারি বাহিনী ও তালিবানদের মধ্যে চলা সংঘর্ষে প্রায় ১৮০০ সাধারণ মানুষের মৃত্যু হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না