বার্জার পেইন্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা

বার্জার পেইন্টসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ১৭ জুন বিকাল সাড়ে ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ মার্চ,২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পরযালোচনা ও প্রকাশ করা হবে।

সোমবার (৭ জুন) বার্জার পেইন্টস লিমিটেডের শেয়ারের ক্লোজিং দর ছিল ১ হাজার ৭৮৫ টাকা ২০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার লেনদেন শুরু হয়েছে ১ হাজার ৭৮৫ টাকা ২০ পয়সায়। সর্বশেষ কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ১ হাজার ৮০৫ টাকা ৪০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ২০ টাকা ২০ পয়সা বা ১ দশমিক ১৩ শতাংশ বেড়েছে।

বার্জার পেইন্টস ২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে। বর্তমানে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

এর আগে ২০২০ সালে কোম্পানিটি ২৯৫ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন