স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল

স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স স্পট মার্কেটে যাচ্ছে আগামীকাল
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আগামীকাল বুধবার ( ৯ জুন) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বৃহস্পতিবার (১০ জুন)। কোম্পানির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী রোববার (১৩ জুন)।

রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

পুঁজিবাজারে ২০০৮ সালে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটি ‘এ’ ‌ক্যাটাগরিতে লেনদেন করছে।

এদিকে, ২০১৯ সালে কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিলো।

কোম্পানিটির পরিচালকদের নিকট রয়েছে ৫১ দশমিক ৩৬ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ১০ শতাংশ এবং সাধারন বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৬ দশমিক ৫৪ শতাংশ শেয়ার।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন