ডিএসইতে লেনদেন ছাড়াল দুই হাজার কোটি টাকা

ডিএসইতে লেনদেন ছাড়াল দুই হাজার কোটি টাকা
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে দুই হাজার ৬৫ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে আগের দিন থেকে ১৭ কোটি ৫২ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল দুই হাজার ৮৩ কোটি ২৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৩ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক দশমিক ৮৬ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির, দর কমেছে ১৪৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৮৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩০০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬১টির, দর কমেছে ১১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইবনে সিনা ফার্মার লভ্যাংশ ঘোষণা
নগদ লভ্যাংশ পাঠিয়েছে গ্লোবাল ইন্স্যুরেন্স
তিন ব্যাংকের ২ হাজার ৩০০ কোটি টাকার বন্ড অনুমোদন
ব্লকে ৬১ কোটি টাকার লেনদেন
জিকিউ বলপেনের সর্বোচ্চ দরপতন
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
লেনদেনের শীর্ষে সোনালী পেপার
সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৬৯৬ কোটি টাকা
চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
দুই কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন