জনসনকে সাইকেল উপহার দিলেন বাইডেন

জনসনকে সাইকেল উপহার দিলেন বাইডেন
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে ছয় হাজার ডলার বা পাঁচ লাখ টাকার বিশেষায়িত একটি ট্যুরিং বাইসাইকেল ও একটি হেলমেট উপহার দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। পারস্পরিক বিনিময়-সংস্কৃতি মেনে জনসনও বাইডেনকে একটি বাঁধাই করা ছবি উপহার দেন, যেটিতে উনিশ শতকের সমাজ সংস্কারক, বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা ফ্রেডেরিক ডগলাসের ছবি আঁকা আছে।

উপহার হিসেবে এই ছবিটি বাছাই করার মাধ্যমে সম্প্রতি যুক্তরাষ্ট্রে হয়ে যাওয়া 'ব্ল্যাক লাইভস ম্যাটার' আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করল ব্রিটেন। খবর নিউজউইকের

বৃহস্পতিবার ইংল্যান্ডের কর্নওয়ালে জি-৭ সম্মেলন শুরু হওয়ার আগের দিন জনসন ও বাইডেন ঘণ্টাখানেক বৈঠক করেছেন। ওই বৈঠকে দু'জন এই উপহার বিনিময় করেন। আমেরিকা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর এটাই বাইডেনের প্রথম আন্তর্জাতিক সফর।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না