মোসাদ্দেক-উল-আলম পুনরায় আনসার-ভিডিপি ব্যাংকের এমডি

মোসাদ্দেক-উল-আলম পুনরায় আনসার-ভিডিপি ব্যাংকের এমডি
মোঃ মোসাদ্দেক-উল-আলমকে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসাবে পুন:নিয়োগ দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

বুধবার (২৩ জুন) নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণায়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়, অবসরোত্তর ছুটি (পিআরএল) স্থগিতের শর্তে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জানা গেছে, মো. মোসাদ্দেক-উল-আলম আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক হিসাবে ২০১৯ সালের ১৪ নভেম্বর যোগদান করেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।

পাশাপাশি তিনি আইসিবি সিকিউরিটিজ অ্যান্ড ট্রেডিং কোম্পানি এবং ওয়াটা কেমিক্যাল লিঃ এর চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইসলামি ব্যাংক বাংলাদেশ লিঃ, রিপাবলিক ইন্সুরেন্স কোম্পানি লিঃ, গোল্ডেন সন লিঃ, বাংলাদেশ ক্রেডিট রেটিং এজেন্সি, এ্যারোমা চা লিঃ, ইসলামি ব্যাংক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ এর পরিচালক হিসেবে অর্পিত দায়িত্ব পালন করেছেন।

১৯৮৫ সালের ১৩ আগস্ট সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে কর্মজীবন শুরু করেন পরবর্তীতে বিভিন্ন সময়ে ব্যাংকের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

মোসাদ্দেক-উল-আলম ১৯৬২ সালে লালমনিরহাট জেলার পাটগ্রাম থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম আবিদ আলী এবং মাতা মোসাঃ মোমিনা খাতুন।

তিনি ১৯৭৯ সালে এইচএসসি পরীক্ষায় বাণিজ্য বিভাগে রাজশাহী বিভাগে ৫ম স্থান অধিকার করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি