৪৩তম বিসিএসে ফের আবেদনের সুযোগ পেলেন ৫৬ জন

৪৩তম বিসিএসে ফের আবেদনের সুযোগ পেলেন ৫৬ জন
৪৩তম বিসিএস পরীক্ষায় নতুন করে আবেদন করার জন্য ৫৬ জনকে সুযোগ দিয়েছে সরকারি কর্ম কমিশনে (পিএসসি)। এই ৫৬ পরীক্ষার্থী আগে ভুল তথ্য দিয়ে আবেদন করেছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুন) পিএসসির বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএস পরীক্ষায় ৫৬ জন পরীক্ষার্থী ভুল তথ্য দিয়ে পূরণ করা আবেদনপত্র বাতিল করে পুনরায় অনলাইনে আবেদন করার সুযোগ চেয়ে কমিশন বরাবর দরখাস্ত করেছেন। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে কমিশন ৫৬ জন পরীক্ষার্থীর আবেদনপত্র বাতিল করে পুনরায় আবেদনপত্র জমা দেওয়ার বিষয়ে অনুমতি দিয়েছে।

ভুল তথ্য দিয়ে ৪৩তম বিসিএসের ফরম পূরণ করায় গত ২০ মে এই ৫৬ জনের আবেদন বাতিল করে পুনরায় অনলাইনে আবেদনের অনুরোধ জানায় পিএসসি।

এসব প্রার্থীকে আগামী ৩০ জুন (বুধবার) সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন করতে হবে। এ সময়ের পর কোনো প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে না বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

মাদরাসা শিক্ষার্থীদের জন্য সুখবর
দুর্গাপূজার নিরাপত্তায় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ডাকসু নেতাদের সাক্ষাৎ
৪৭তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
প্রাথমিকে ছুটি কমিয়ে ৬০ দিন হচ্ছে: মহাপরিচালক
একুশে বইমেলা স্থগিত
বেসরকারি শিক্ষকদের জন্য মাউশির নতুন নির্দেশনা
১২ দিনের টানা ছুটি ঘোষণা, ঢাবিতে সব ক্লাস-পরীক্ষা বন্ধ
ঢাকা স্টক এক্সচেঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি, চলছে অনলাইনে আবেদন
এসএসসি-দাখিলের প্রশ্ন তৈরি ইস্যুতে শিক্ষা বোর্ডের জরুরি নির্দেশনা
মাদরাসায় পূজার ছুটি বাতিল চেয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি