ব্র্যাক ব্যাংকের নতুন ডিএমডি ও ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম

ব্র্যাক ব্যাংকের নতুন ডিএমডি ও ক্যামেলকো চৌধুরী মঈনুল ইসলাম
ব্র্যাক ব্যাংকের নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ক্যামেলকো (প্রধান মানিলন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা) হিসেবে যোগ দিয়েছেন চৌধুরী মঈনুল ইসলাম। রোববার (২০ জুন) জুন থেকে এই নতুন দায়িত্ব গ্রহণ করেন বলে ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা যায়, ব্যাংকিং খাতে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন মঈনুল ইসলাম আমেরিকান এক্সপ্রেস (অ্যামেক্স) ব্যাংকের অভ্যšতরীণ নিয়ন্ত্রণ বিভাগের ব্যবস্থাপক হিসাবে তার ক্যারিয়ার শুরু করেন। ব্র্যাক ব্যাংকে যোগদানের আগে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশের (এসসিবি) এক্সিকিউটিভ ডিরেক্টর অ্যান্ড হেড অব কন্ডাক্ট অ্যান্ড ফিন্যান্সিয়াল ক্রাইম কমপ্লায়েন্স অ্যাডভাইজরি (সিএফসিসি) হিসাবে কর্মরত ছিলেন।

তিনি ২০০৫ সালে এসসিবিতে যোগদান করেন এবং ২০১৬ সাল পর্যšত কাজ করেন। এরপর তিনি আমেরিকার সানট্রাষ্ট ব্যাংকে এএমএল বিজনেস সিস্টেম অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন। দেশে এসে তিনি পুনরায় এসসিবিতে যোগ দেন।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, সেলিম রেজা ফরহাদ হোসেন বলেন, “আমাদের দৃঢ় বিশ্বাস, মঈনুলের অভিজ্ঞতা ব্র্যাক ব্যাংকের এএমএল ও কমপ্লায়েন্স ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।”

উল্লেখ্য, মঈনুল ইসলাম এএমএল/সিএফটি কমপ্লায়েন্স, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষ একজন পেশাদার। তিনি অ্যাসোসিয়েশন অব সার্টিফাইড অ্যান্টি মানি লন্ডারিং স্পেশালিস্টস (এসিএএমএস) এর সদস্য এবং সিএএমএস সার্টফাইড। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

শীর্ষস্থানীয় ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশে কর্মশালা
পাঠাও নিয়ে এলো মার্চেন্টদের জন্য পেমেন্টের দ্রুত ও নির্ভরযোগ্য সমাধান ‘ইনস্টাপে’
চট্টগ্রাম ও বরিশালে বিকাশ-বিজ্ঞানচিন্তা’র আয়োজনে ‘বিজ্ঞান উৎসব’
সনি এক্সপোর মেয়াদ বাড়লো দুই দিন
নীলফামারী অঞ্চলে ব্র্যাক ব্যাংকের এজেন্ট মিট আয়োজন
বাংলাদেশ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক অর্থায়নে এফআইসিজিএসে অংশ নিলো কমিউনিটি ব্যাংক
রাজশাহীতে কমিউনিটি ব্যাংকের মাধ্যমে ট্রাফিক মামলার ফাইন কালেকশন উদ্বোধন
এবি ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ
রোটারি ক্লাব অব ঢাকা মেগা সিটির প্রেসিডেন্ট হ্যান্ডওভার
মাসুমা রহমান নাবিলার সঙ্গে ভিট বাংলাদেশের চুক্তি