যুক্তরাষ্ট্রে ১২ তলা ভবন ধসে নিহত ১, বহু হতাহতের আশঙ্কা

যুক্তরাষ্ট্রে ১২ তলা ভবন ধসে নিহত ১, বহু হতাহতের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে একটি বহুতল ভবন ধসে পড়ায় অন্তত একজন নিহত হয়েছেন। এছাড়া ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। মায়ামি-ডেইড কাউন্টিতে ১২তলা বিশিষ্ট ভবনটি ধসে পড়ে।

উত্তর মায়ামি সৈকতের সার্ফসাইড শহরতলির ছবিতে দেখা যাচ্ছে, একটি আবাসিক ভবন থেকে ধসে পড়া অংশের বিশাল অংশ ঝুলে রয়েছে। এ ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও আটজন। আশঙ্কা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে অনেকে চাপা পড়েছেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে ভবনটি ধসে পড়ে। মায়ামি-ডেইড কাউন্টির দমকল বাহিনী জানায়, উদ্ধারের জন্য ঘটনাস্থলে ৮০টি যান তারা পাঠিয়েছে। পুলিশও উদ্ধারকাজে সহায়তা করছে।

ধসে পড়া ভবনের পাশের ভবনের এক বাসিন্দা বলেন, ‘দালানটি কেঁপে উঠেছিল এবং তখন আমি জানালা দিয়ে বাইরে তাকাই, এরপর আপনি এটা আর দেখতে পেলেন না।’

তিনি আরও বলেন, ‘আমি ভেবেছি এটা ঝড় বা এই জাতীয় কিছু আসছে। যখন ধুলো সরে যায়, ভবনের দুই তৃতীয়াংশ গায়েব হয়ে গেছে। এটা মাটির সাথে মিশে গেছে।’

অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে ১০ বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।

ভবনটির নাম চ্যামপ্লাইন টাওয়ার্স। এতে ১০০টিরও বেশি সৈকত সংলগ্ন অ্যাপার্টমেন্ট ছিল।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না