টাঙ্গাইলে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

টাঙ্গাইলে ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫
টাঙ্গাইলে অ্যাম্বুলেন্স ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (৩ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের কালিহাতির হাতিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম জানান, ক্যান্সার রোগী নিয়ে উত্তরবঙ্গের দিকে যাওয়া একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে ঢাকাগামী মাছ বহনকারী পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন আরও ৭ জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর পর সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। হতাহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনা কবলিত পরিবহন দুটি মহাসড়ক থেকে সরানো হয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট