ভারতে করোনায় আক্রান্ত ১ হাজার ২৪, মৃত্যু ২৭

ভারতে করোনায় আক্রান্ত ১ হাজার ২৪, মৃত্যু ২৭
ভারতে করোনার কারণে তিন সপ্তাহের লকডাউন চলছে। এরপরেও সেখানে করোনায় আক্রান্তের সংখ্যা এরই মধ্যে হাজার ছাড়িয়ে গেছে।

এখন পর্যন্ত দেশটিতে মোট ১ হাজার ২৪ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে মোট মৃত্যু হয়েছে ২৭ জনের। এছাড়া করোনা থেকে সুস্থ হয়েছে ৯৫ জন।

এদিকে, রোববার বিভিন্ন রাজ্যকে লকডাউন নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় সরকার। গত সপ্তাহে দেশব্যাপী ২১ দিনের লকডাউন ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনাভাইরাসের বিস্তার যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

তবে হঠাৎ করেই লকডাউনের ঘোষণা দেওয়ায় বেশ সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদিকে। রোববার জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে দেশকে ২১ দিন লকডাউন করে রাখা নিয়ে জাতির কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

এই লকডাউনের কারণে সাধারণ মানুষ বেশ বিপাকে পড়েছে। বিশেষ করে দিনমজুর ও শ্রমিকরা। অনেকেই বিভিন্ন রাজ্য থেকে কাজের খোঁজে রাজধানীতে এসেছেন। এসব মানুষ লকডাউনের কারণে আটকা পড়েছেন, বাড়ি ফিরতে পারছেন না।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না