দুস্থদের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন শরীয়তপুরের ডিসি

দুস্থদের ঘরে ত্রাণ পৌঁছে দিলেন শরীয়তপুরের ডিসি
করোনাভাইরাসের কারণে গৃহবন্দী অসহায় মানুষের দুয়ারে ত্রান পৌঁছে দিয়েছেন শরীয়তপুরের জেলা প্রশাসক কাজী আবু তাহের। আজ সকালে তিনি রুদ্রকর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দুস্থ মানুষের কাছে গিয়ে ত্রাণ বিতরণ করেন।

এই ত্রাণ সামগ্রির মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, লবন ও সাবান। এ সময় তার সঙ্গে ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহামন শেখ, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন, রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালী।

পরে জেলা প্রশাসক কাজী আবু তাহের সাংবাদিকদের বলেন, দুস্থ মানুষ যাতে খাবারে কষ্ট না পায় সরকারের দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শরীয়তপুর সদর উপজেলার ৭শ পরিবারকে বাড়ি গিয়ে সরকারের পক্ষ থেকে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হবে। এক সাথে আজ থেকে শরীয়তপুরের সকল উপজেলায় এ কার্যক্রম শুরু হয়েছে।

এছাড়াও শরীয়তপুরে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে রাস্তাঘাট ও অলিগলিতে জীবাণুনাশক ওষুধ স্প্রে করা হয়েছে। শরীয়তপুর পৌরসভা, জেলা পুলিশ, সেনাবাহিনী ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পারভিন হক শিকদারের পক্ষ থেকে বিভিন্ন হাটবাজার ও শহরের প্রধান প্রধান সড়কগুলোতে স্প্রে করতে দেখা গেছে।

গত ২৪ ঘন্টায় আরো ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৩শ ৪২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট