যুক্তরাষ্ট্রে সাইবার হামলা: সুইডেনে বন্ধ ৮০০ সুপারশপ, রেলওয়ে

যুক্তরাষ্ট্রে সাইবার হামলা: সুইডেনে বন্ধ ৮০০ সুপারশপ, রেলওয়ে
দুই দিন পার হলেও সাইবার হামলার কূল-কিনারা করতে পারেনি যুক্তরাষ্ট্র। ফলে হামলা আরও বেড়েছে। প্রথমে ২০০ ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানোর কথা বলা হলেও পরে তা হাজার ছাড়ায়।

মিয়ামিভিত্তিক প্রতিষ্ঠান কাসিয়ায় সাইবার হামলা চালালে শুক্রবার সুইডেনের আট শতাধিক চেইনশপ বন্ধ করে দিতে হয়েছে।

সুইডেনের ভিসমা এসকম তাদের চেইনশপ সার্ভিস কপ-এর কার্যক্রম পরিচালনায় ব্যবহার করে কাসিয়ার সফটওয়্যার ও সিস্টেম ব্যবহার।

এ ছাড়া সুইডেনের কিছু এলাকায় রেলওয়ে সেবা ও ফার্মেসি সেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় দেশটির সংবাদমাধ্যম সুইডিস নিউজ এজেন্সি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কপ তাদের ৮০০টি চেইনশপ স্টোর শুক্রবার থেকেই বন্ধ করে দিয়েছে। তাদের সিস্টেম বিশেষ করে ক্যাশ রেজিস্টার কাজ না করায় সেবাটি বন্ধ করতে বাধ্য হয়েছে তারা।

প্রতিবেদনে বলা হয়, চেইনশপটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়নি। হামলা চালানো হয়েছে সফটওয়্যার প্রতিষ্ঠানে।

ভিসমা এসকমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফাবিয়ান মোগরেন বলেন, তারা সাইবার হামলাটিতে বিভিন্ন ভাবে ধাক্কা খেয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, র‍্যানসম হামলা চালানো গ্যাংটি রিভেল নামে পরিচিত। এটি কাসিয়ার ডেস্কটপ ম্যানেজমেন্ট টুল ভিএসএ এবং তাদের সিস্টেমে ভাইরাস ঢুকিয়ে দেয়। এতে হাজার হাজার ব্যবসা প্রতিষ্ঠান ঝুঁকিতে পড়ে যায়।

সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান হান্ট্রেস ল্যাব জানিয়েছে, শুক্রবার হামলার পর শনিবারও হাজার প্রতিষ্ঠানে হামলা হয়েছে।

কাসিয়া বলছে, তাদের ৪০ গ্রাহক সরাসরি সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অন্য গ্রাহকরাও পরোক্ষভাবে ক্ষতির মুখে পড়বেন।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় ইসরায়েল
গাজায় অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকবেন ট্রাম্প, যুদ্ধবিরতিতে ২০ প্রস্তাব
যুক্তরাষ্ট্রে এবার ওষুধ রপ্তানিতে ১০০ শতাংশ শুল্ক বসালেন ট্রাম্প
থালাপতি বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯
পাকিস্তানে ৫.৫ মাত্রার ভূমিকম্পের আঘাত
উত্তর কোরিয়া ও মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের বড় নিষেধাজ্ঞা
ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ভেনেজুয়েলা
৭৬% মার্কিনি মনে করেন, ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য না