Ortho Songbad আর্কাইভ

স্বাস্থ্যবিধি না মানায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪৩৮ জনের শাস্তি

স্বাস্থ্যবিধি না মানায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ৪৩৮ জনের শাস্তি
করোনাভাইরাসের সংক্রমণ রোধে কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে ৪৩৮ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ জুলাই) দেশব্যাপী ৫৬টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ৪৩৮ জনকে সর্বমোট ৪ লাখ ৪ হাজার ৭৫০ টাকা জরিমানা করা হয়।

র‌্যাব সূত্র জানিয়েছে, শাস্তি ছাড়াও র‌্যাবের নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি মোতায়েন ছিল অতিরিক্ত টহল ও চেকপোস্ট। দেশব্যাপী র‌্যাবের ১৮৭টি টহল ও ২১১টি চেকপোস্ট পরিচালনা করা হয়। বিনা প্রয়োজনে মানুষের চলাচল নিয়ন্ত্রণে র‌্যাবের জনসচেতনামূলক মাইকিং, লিফলেট বিতরণ ও বিনামূল্যে মাস্ক বিতরণ কর্মসূচি চলমান ছিল।

মুল সাইট থেকে

পুজিবাজার