নয়া দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের ঈদ উদযাপন

নয়া দিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের ঈদ উদযাপন
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে নয়াদিল্লীতে বাংলাদেশ হাইকমিশনের আয়োজনে ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জুলাই) রাতে দূতাবাসের বঙ্গবন্ধু হলে এ উৎসব হয়।

এ সময় হাইকমিশনার মোহাম্মদ ইমরান দূতাবাসের কর্মকর্তা এবং স্টাফ ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এ আয়োজনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী পাঠ করে শোনানো হয়। দূতাবাসের উপ-হাইকমিশনার এ কে এম রকিবুল হক রাষ্ট্রপতির বাণী ও মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান।

অনুষ্ঠানে হাইকমিশনার মোহাম্মদ ইমরান বলেন, আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন বাংলাদেশ হচ্ছে আমাদের প্রাণ। আমাদের নিজ নিজ জায়গা থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাস্তবায়নে কাজ করতে হবে।

তিনি দূতাবাসের কর্মকর্তা ও স্টাফদের উদ্দেশে বলেন, দূতাবাসের সব জাতীয় অনুষ্ঠানে আপনাদের সন্তানরা যেন উপস্থিত থাকে। এতে তারা বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে।

পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

প্রবাসীদের সতর্ক করলো কাতারে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস
ভোটাধিকারের দাবিতে প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ
মালয়েশিয়ায় বিশেষ অভিযান, ৩৭৭ বাংলাদেশি আটক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী এক্সচেঞ্জের প্রতারণা, রোমে প্রবাসীদের বাংলাদেশ দূতাবাস ঘেরাও
কলিং ভিসায় ২৪ লাখ ৬৮ হাজার কর্মী নেবে মালয়েশিয়া
মালয়েশিয়ার বিমানবন্দরে আটকে গেল ৯৮ বাংলাদেশি
কুয়ালালামপুর বিমানবন্দরে চোরাচালানের দায়ে ৪ বাংলাদেশি আটক
মালয়েশিয়ায় বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক
সৌদিতে এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার
চীনের রেশম পথের ঐতিহ্য ও সংস্কৃতি অন্বেষণে বিদেশী ভ্রমণকারীরা