করোনা: খুলনা বিভাগে আরও ১৯ জনের মৃত্যু

করোনা: খুলনা বিভাগে আরও ১৯ জনের মৃত্যু
খুলনা বিভাগে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ও শনাক্তের সংখ্যা কমেছে।

শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে বিভাগে সর্বনিম্ন ১৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছে ৫৭১ জন।

শনিবার (৩১ জুলাই) দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর থেকে এ তথ্য জানিয়েছে। এর আগে গতকাল শুক্রবার খুলনা বিভাগে ৩৪ জনের মৃত্যু এবং ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছিল।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্র জানায়, শুক্রবার দুপুর ১২টা থেকে শনিবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়া জেলায় সর্বোচ্চ পাঁচজন করে মৃত্যু হয়েছে। এছাড়া খুলনায় চারজন, যশোর ও ঝিনাইদহে তিনজন করে, চুয়াডাঙ্গায় দুজন, বাগেরহাট ও মেহেরপুরে একজন করে মারা গেছে।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৯২ হাজার ৯৩২ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২ হাজার ৩৮৮ জন। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬৮ হাজার ৭৮৬ জন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট