পটুয়াখালী সদর হাসপাতালে আইসিইউর ৫টি মনিটর ও মাস্ক হস্তান্তর

পটুয়াখালী সদর হাসপাতালে আইসিইউর ৫টি মনিটর ও মাস্ক হস্তান্তর
করোনা রোগীদের উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের আইসিইউর জন্য ৫টি পেশেন্ট মনিটর এবং ৫০ বক্স মাস্ক হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেনর সভাপতিত্বে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মো. আব্দুল মতিনের কাছে মনিটর ও মাস্ক হস্তান্তর করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. সুলতান আহমেদ মৃধা।

এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মো. জাহাঙ্গীর আলম শিপন, সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ লোকমান হাকিম,পটুয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. জালাল আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবংবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

করোনা মহামারি শুরু থেকে সুলতান মৃধা করোনা রোগীর চিকিৎসার জন্য নাভানা কোম্পানির ৩টি ভেন্টিলেটর, ৪টি অক্সিজেন কনসেনট্রেটর মেশিন, পিপিই, হ্যান্ডগ্লাভস, হেডক্যাপ ও ডিজিটাল থার্মমিটারসহ দুমকি ও মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিলিন্ডার বেইসড সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট স্থাপন করেছেন। এছাড়া তিনি করোনাকালীন সময়ে গরীব-অসহায়দের বিভিন্ন সময়ে আর্থিক ও খাদ্য সহায়তা প্রদান করেছেন।

জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, সরকারেরপাশাপাশি সংকট মোকাবিলায় স্বাস্থ্য বিভাগের সক্ষমতা বৃদ্ধির জন্য বেসরকারি ও ব্যক্তি উদ্যোগে সহযোগিতা করায় অ্যাড. সুলতানআহমেদ মৃধাকে তিনি ধন্যবাদ জানান এবং সমাজের বিত্তবানদের করোনা রোগীদের চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

রংপুরে ৮ জনের অ্যানথ্রাক্স শনাক্ত, ছড়িয়েছে যেসব জায়গায়
মঙ্গলবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
চাঁদাবাজির অভিযোগে গণপিটুনি, ইউপি সদস্য নিহত
অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা
শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচিসহ গ্রেপ্তার ৩
অবরোধে থমথমে খাগড়াছড়ি, ১৪৪ ধারা বহাল
খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি
খাগড়াছড়িতে সড়ক অবরোধ, বিপাকে পর্যটকরা
বিপৎসীমার ওপরে কাপ্তাই বাঁধের পানি
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট