Ortho Songbad আর্কাইভ

করোনায় খুলনা বিভাগে আরও ২৮ জনের ‍মৃত্যু

করোনায় খুলনা বিভাগে আরও ২৮ জনের ‍মৃত্যু
করোনায় খুলনা বিভাগে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন তাঁরা। একই সময়ে শনাক্ত হয়েছেন ৬১২ জন।

রোববার (৮ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে গতকাল শনিবার (৭ আগস্ট) বিভাগে ৩৯ জনের মৃত্যু হয় এবং করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৪২৮ জন।

গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে আজ রবিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৯ হাজার ৪৯৪ জন। করোনা সংক্রমণে মারা গেছেন ২ হাজার ৬৫৭ জন। আর ৭৮ হাজার ৩৫৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মুল সাইট থেকে

পুজিবাজার