Ortho Songbad আর্কাইভ

নাটোরে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত পাঁচ

নাটোরে পিকআপ ভ্যান খাদে পড়ে নিহত পাঁচ
নাটোরের গুরুদাসপুরের কাছিকাটা টোল প্লাজা এলাকায় পিকআপ ভ্যান উল্টে খাদে পড়ে নারীসহ ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৮ আগস্ট) দুপুরের দিকে এই ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে গুরুদাসপুর উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) তমাল হোসেন জানান, পিকআপ ভ্যানটি বনপাড়া বাইপাস থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। এসময় কাছিকাটা এলাকায় পিকআপ ভ্যানটি অন‌্য একটা যানকে অভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৫ জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে জানান এই কর্মকর্তা।

মুল সাইট থেকে

পুজিবাজার