জাতীয় শোক দিবসে সাউথ বাংলা ব্যাংকের আলোচনা সভা
সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের প্রধান কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ আগস্ট) অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এছাড়াও ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন, লিগ্যাল অ্যান্ড রিকভারি বিভাগের প্রধান মো. আবদুল্লাহ, আইসিসিডির প্রধান মো. আব্দুল মান্নান, কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মদ শফিউল আজম, ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট সুলতানা রাজিয়া প্রমুখ।