Ortho Songbad আর্কাইভ

ইসলামী ব্যাংক ও নভোএয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

ইসলামী ব্যাংক ও নভোএয়ারের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও নভোএয়ার লিমিটেডের মধ্যে কর্পোরেট সুবিধা সংক্রান্ত এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এ স্মারক স্বাক্ষরিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নভোএয়ার লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মফিজুর রহমান ও ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলী। ইসলামী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ ও নভোএয়ারের হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মেসবাহ উল ইসলাম এ চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন।

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মাহবুব আলম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মিজানুর রহমান ভুইঁয়া সহ উভয় প্রতিষ্ঠানের নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় ইসলামী ব্যাংকের ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডার এবং ব্যাংকের স্টাফ ও তাদের পরিবারের সদস্যগণ এয়ার টিকেট ক্রয়ে বিশেষ ডিসকাউন্ট, ৩-৬ মাসের ইএমআই ও পিওএস সুবিধা পাবেন। এছাড়াও ব্যাংকের ডেবিট ও খিদমাহ ক্রেডিট কার্ড হোল্ডারগণ দেশের বিখ্যাত পর্যটন হোটেল ও রিসোর্টগুলোতে বিশেষ ডিসকাউন্ট ও ইএমআই সুবিধা পাবেন।

মুল সাইট থেকে

পুজিবাজার