করোনায় নতুন আক্রান্ত ২৯ জন, মারা গেছে আরও ৪ জন

করোনায় নতুন আক্রান্ত ২৯ জন, মারা গেছে আরও ৪ জন
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭ জনে। এদের মধ্যে আরও চারজন মারা গেছেন।

বাংলাদেশে করোনা ভাইরাস সনাক্ত হওয়া পর এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু। বাংলাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ জনে।

আজ সোমবার (৬ এপ্রিল) রাজধানীর মহাখালীতে বিসিপিএস ভবনে সম্মেলন কক্ষে সরকারি ও বেসরকারি স্বাস্থ্য সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে করোনাভাইরাস সংক্রান্ত বিষয়ে জরুরি  বৈঠক শেষে  কথা নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি জানান, ২৪ ঘণ্টায় ২৯ জনসহ মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭। এছাড়া নতুন চারজনসহ মৃতের সংখ্যা হয়েছে ১৩।
মন্ত্রী আরও বলেন, করোনা প্রতিরোধে গঠিত জাতীয় কমিটির প্রধান হলেও স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোন সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয় না।

দেশে আরো এক লাখ কিট এসেছে বলে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরীক্ষায় ১ লাখ কিট দেশে চলে এসেছে। আরও কিছু দেশের পথে রয়েছে। চিকিৎসকদের সুরক্ষায় প্রচুর পিপিই ও মাস্ক তৈরি হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, করোনা থেকে দেশকে রক্ষায় সবাইকে একসাথে কাজ করতে হবে। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, করোনা চিকিৎসায় জেলা পর্যায়ে আইসোলেশন ওয়ার্ডসহ বেশ কয়েকটি হাসপাতাল প্রস্তুত আছে।
প্রসঙ্গত, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ইসলামী ব্যাংকের পর্ষদ সভা
শরীয়তপুরে দুর্ধর্ষ ডাকাতি, ব্যবসায়ী আহত
জাকসুর ভোট গণনা শেষ হতে পারে বিকেল ৪টায়
নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশকে দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ
শেষ কার্যদিবসে সূচকের পতন, সামান্য কমেছে লেনদেন
২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭৪ কোটি ডলার
৭ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে সতর্কতা
লেনদেনের শীর্ষে বিএসসি
আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট এমএফ ওয়ান: স্কিম ওয়ানের সর্বোচ্চ দরপতন
দেশের রিজার্ভ কমলো