শোক দিবস উপলক্ষে দুঃস্থদের মাঝে জনতা ব্যাংকের খাদ্য সহায়তা
জাতীয় শোক দিবস উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড এর বিভাগীয় কার্যালয়, ঢাকা উত্তর এবং এরিয়া অফিস, ঢাকা পশ্চিম এর উদ্যোগে গত বৃহস্পতিবার খাদ্য বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুছ ছালাম আজাদ (এফএফ) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সংক্ষিপ্ত বক্তব্যে মো. আব্দুছ ছালাম আজাদ বলেন, কোভিড অতিমারির ফলে দেশের অর্থনৈতিক কর্মকান্ড খুবই চাপের সম্মুখিন হয়েছে। মানুষের ‘জীবন ও জিবীকা’ স্বাভাবিক রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নানা ধরনের প্রণোদনা প্রদান ছাড়াও দরিদ্র মানুষের জন্য খাদ্য সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন। মানবিক নেত্রী বলেই তিনি সাধারণ মানুষের অর্থনৈতিক উন্নয়নে নিরন্তর কাজ করে যাচ্ছেন।
এসময় ব্যাংকের বিভাগীয় কার্যালয়, ঢাকা উত্তর এর জিএম আবদুর রব খান ও ডিজিএম এ কে এম মুনিরুল ইসলাম, এরিয়া অফিস, ঢাকা পশ্চিম এর ডিজিএম মো. রুহুল কবিরসহ নির্বাহী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।