চট্টগ্রামে ধসে পড়লো বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর

চট্টগ্রামে ধসে পড়লো বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর
চট্টগ্রামের কতোয়ালি থানা এলাকায় বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর আকস্মিকভাবে ধসে পড়েছে। রোববার (১২ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে কতোয়ালি থানার বিপরীতে প্রধান সড়কের পাশে সীমানা প্রাচীরের বড় একটি অংশ ধসে পড়ে।

কোতোয়ালি থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের সীমানা প্রাচীর ধসে পড়ার খবর পেয়ে পুলিশের দুটি টিম ঘটনাস্থলে রয়েছে। দেয়াল ধসে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি-না তা এখনো নিশ্চিত করা যায়নি।

উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের যে অংশে সীমানা প্রাচীর ধসের ঘটনা ঘটেছে তার নিচেই বেশ কয়েকজন হকার পসরা সাজিয়ে বেচাকেনা করতেন। এছাড়া এই পথে ফুটপাথ ধরে বিস্তর মানুষের যাতায়াত রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

চারদিনের ছুটিতে ব্যাংক ও পুঁজিবাজার
ইসলামী ব্যাংকে এস আলমপন্থি ২০০ কর্মকর্তা বরখাস্ত, ওএসডি ৫ হাজার
বিশেষ যোগ্যতা মূল্যায়ন পরীক্ষা নিয়ে ইসলামী ব্যাংকের বক্তব্য
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ৫৪ গ্রাহকের টাকা উধাও
পাঁচ ব্যাংক চূড়ান্তভাবে একীভূত করতে বসছে প্রশাসক
ডিজিটাল ব্যাংক খোলার আবেদনের সময় বাড়ল
একীভূতকরণে তিন ব্যাংকের সম্মতি, সময় চায় দুটি
একীভূত হতে রাজি গ্লোবাল ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংকের নতুন এমডি ও সিইও হলেন তারেক রেফাত উল্লাহ খান
ঋণ, ওভারড্রাফট ও গ্যারান্টির জন্য মাস্টার সার্কুলার জারি